সিংগাইর সদর ইউনিয়ন যুবলীগের উদ্যেগে শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষকী পালন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর সদর ইউনিয়ন আওয়ামী-যুবলীগের উদ্যেগে জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে গোবিন্ধল ভোর বাজার যুবলীগের অফিস কক্ষে সিংগাইর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম আব্দুল খালেকের সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি মো.তমিজউদ্দিন সাধারণ সম্পাদক মো.রমিজ উদ্দিন।      এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,আব্দুল মান্নান,সদর ইউনিয়ন যুবলীগের সি:সহ-সভাপতি নজরুল ইসলাম,উপজেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক উম্মত আলী,জাতীয় শ্রমিক লীগের উপজেলা আহবায়ক কমিটির সদস্য আসলাম পারভেজ,যুবলীগ নেতা এইচ এম হাসান,সদর আওয়ামী-যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,অটোমালিক সমিতির সভাপতি বোরহান,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাশেদ,সহ-সভাপতি উছামা প্রমুখ। এ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন-ভোর বাজার জামে মসজিদের ঈমাম হাফেজ মো.ওবায়দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *