নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইঁয়া কিসমতের সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. সাফিল উদ্দিন মিয়া, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক সাইদুর রহমান খান সোহেল, উপ-প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক নূর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারি শান্ত, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ জেলা, উপজেলা, ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে একই অনুষ্ঠানে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেক কাটা হয়। এছাড়া সকালে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালী করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে ফিরে গিয়ে কেক কাটা হয়।
