লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে সিংগাইর থানা পুলিশ

মো.রকিবুল হাসান বিশ্বাস সিংগাইর(মানিকগঞ্জ):  আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এক সপ্তাহ বিরতির পর আজ শুক্রবার(২৩ জুলাই) সকাল ৬ টা থেকে শুরু হয়েছে ১৪ দিনের লকডাউনের প্রথম দিন ।এতে কঠোর অবস্থানে মাঠে রয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ গোলাম আজাদ খান এর নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (সিংগাইর সার্কেল) মোহা.রেজাউল হক এর সহযোগিতায় ওসি সফিকুল ইসলাম মোল্ল্যার নেতৃত্বে সিংগাইর বাসষ্ট্যান্ড ও হেমায়েতপুর থেকে মানিকগঞ্জ জেলার প্রবেশ মুখ ধল্লা শহিদ রফিক সেতুর পশ্চিম পাশে চৌকি ফেলে লকডাউন পালন চলছে। বিনা কারনে যারা ঘর থেকে বের হয়েছিল তাদেরকে নিজ নিজ স্থানে ফেরৎ পাঠিয়েছে পুলিশ।

দু,একটা অটো বাইক চলাচল করতে দেখা গেলেও ভারি কোন যানবাহন চলতে দেখা যায়নি। তাছাড়া জরুরি প্রয়োজন ছাড়া যারা অটোবাইক,মোটরসাইকেল নিয়ে বের হয়েছে তাদের আটক করে  মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সিনিয়র সহকারী  পুলিশ সুপার এএসপি (সিংগাইর সার্কেল)মোহা.রেজাউল হক বলেন- সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে আমরা মাঠে রয়েছি। যথাযথ কারন ছাড়া কাউকে  বাহিরে বের হতে দেয়া হচ্ছে না। এ লকডাউন কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *