এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
মুন্সীগঞ্জ-১আসনে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ফুটবল মার্কার নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে শ্রীনগর উপজেলার উত্তর কোলাপাড়া স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর নিজ বাড়ীতে এ নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী।
মমিন আলী বলেন, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে আপনারা ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে দেশ এবং দশের সেবা করার সুযোগ দিন।
উপজেলা যুবদলের সাবেক সাঃ সম্পাদক মতিউর রহমান মতিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শামসুল আলম পীর খোকন, হাসাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুনসুর আলী মাঝি, কুকুটিয়া সাবেক সাঃ সম্পাদক এনায়েত হোসেন মৃধা, শ্রীনগর সদরের সাবেক সভাপতি আবু তাহের, সাঃ সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপি নেতা ইদ্রিস আলী,শ্যামসিদ্দির সভাপতি ফিরোজ প্রধান, আঃ হাই তালুকদার, কোলাপাড়ার সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান অরুন, সাঃ সম্পাদক কামরুজ্জামান পলাশ,
রাঢ়ীখালের সভাপতি কফিল বেপারী, ভাগ্যকুলের আবুল তালুকদার, বাঘড়ার সভাপতি শামসুল হক খান, সাঃ সম্পাদক তাজুল মাদবর, শ্রীনগর সরকারী কলেজের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন টিপু, বিভিন্ন ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক হাজার সাধারণ জনগণ।
