এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৭তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় সমিতির সদর দপ্তরের বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মো. হামিদুল ইসলাম লিংকন।
সভায় সমিতির সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শেখ মানোয়ার মোরশেদ, সচিব চৈতী দেবনাথ, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, বোর্ড পরিচালক সোয়েব হোসেন শামীম, মোহাম্মদ এমারত হোসেন, আব্দুল কাদির, সামছুল হক হাওলাদার ও রোকসানা পারভীন উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রীনগর জোনাল অফিসের ডিজিএম খন্দকার মাহামুদুল হাসান, টংগীবাড়ি জোনাল অফিসের ডিজিএম আব্দুস সালাম, লৌহজং জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মনসুর হোসেনসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, সেবার গুণগত মান বৃদ্ধি এবং সমিতির চলমান কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
