সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠু,উৎসব মুখর পরিবেশে মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সিংগাইর উপজেলার ৭ নং ওয়ার্ডে জেলা পরিষদের সদস্য পদে বেসরকারিভাবে মো.তমিজ উদ্দিন নির্বাচিত হন। তিনি ভোট পেয়েছেন ৮৪,নিকটতম প্রতিদ্বন্দ্বী এড মোহাম্মদ জাহিদ খান উজ্জ্বল ভোট পেয়েছেন ৭১আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষ (বিআরডিবি হলরুমে) ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে উপজেলার প্রিজাইডিং অফিসার এ,বি,এম.শাহিনুজ্জামান শিশির ফলাফল ঘোষনা করেন। নির্বাচন চলাকালিন সময় আইনশৃঙ্খলা বাহিনী ছিলো চোঁখে পরার মত।
