মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, খিচুরি খাওয়ালেন-উপজেলা চেয়ারম্যান

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান তার  সরকারি বাসভবনে ভোট কেন্দ্রে আসা ভোটারদের (খিচুরি) খাওয়ান এবং এ খিচুরি খাওয়ার আয়োজন করেছেন চেয়ারম্যান সূত্রে জানা যায়।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস মার্কার কর্মী শহিদুর রহমান শহিদ বলেন , উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান রাতের আধারে টাকার বিনিময়ে চশমা মার্কার ভোট কিনেছে।

এছাড়া নির্বাচনের দিন দুপুরের তার সরকারি বাস ভবনে অধিকাংশ ভোটারদের খিচুরি খাওয়ান। এর কারণে সিঙ্গাইর কেন্দ্রে বিপুল ভোটে চশমা মার্কা বিজয়ী হয় ।
ভোটারদের খিচুরি খাওয়ানোর বিষয়টি স্বীকার করে উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান বলেন , দূর দূরান্ত থেকে ভোটাররা উপজেলায় এসেছেন ভোট দিতে, তাই ভোটারদের জন্য দুপুরে খাওয়া- দাওয়ার ব্যবস্থা করেছি। তাতে কি হয়েছে।
এ বিষয়ে নির্বাচনীয় নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মাঈদুল ইসলাম বলেন , খিচুরি খাওয়ানোর বিষয়ে কেউ কোন ধরনের অভিযোগ করেননি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *