মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ভূরুঙ্গামারীতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষকের বরখাস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সামনে মেইন রোড অবরোধ করে টায়ার পুড়ে এ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, কয়েক দিন আগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মন্জুরুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায় ওই বিদ্যালয়ের দশম শ্রেনির এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে তার শরীর স্পর্শ ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মন্জুরুল ইসলাম এবং এই ঘটনা অন্যদের জানাতে নিষেধ করে। পরে ভূক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে ঘটনাটি জানায়।
এঘটনায় গত বুধবার (২৮ আগষ্ট) প্রধান শিক্ষক বরাবরে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
এলাকাবাসী জানান, এঘটনা প্রথম নয়, শিক্ষক মন্জুরুল ইসলাম এর বিরুদ্ধে এর আগে নারী কেলেঙ্কারির অনেক অভিযোগ উঠেছিল। কিন্তু আওয়ামী যুবলীগের সোনাহাট ইউনিয়নের সভাপতি হওয়ায় লোকজন ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলত সাহস পেতো না। তার বিরুদ্ধে কিছু বললেই তাদের উপর অন্যায়, অত্যাচার আর জুলুম নেমে আসতো। অভিযোগ রয়েছে যুগলীগের সভাপতি হয়ে বিভিন্ন রাস্তা ঘাটের কাজ গুলো সাব কন্টাক্টে নিয়ে নাম মাত্র কাজ করে দায় সারতো।
আন্দোলনের এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি গোলাম ফেরদৌস এসে মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেয় এবং এঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ শিক্ষার্থীদের আশ্বস্ত করে আন্দোলন বন্ধ করে বাড়ি যেতে বললে পরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেন।
