বাঘড়ায় চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ পরিবার

এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তার জন্য পরিমাপের বেশী জায়গা না দেয়ায় রওশনারা বেগম পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রতিবেশীরা। উপজেলার বাঘড়া ইউনিয়নের পূর্ব বাঘড়া গ্রামের প্রভাবশালী মৃত আজিজ চৌকিদার ছেলে ভুট্টু, আঃ রহমানের স্ত্রী জুনু,সোহরাব মোল্লা ও শেখ শাহজাহানের স্ত্রী ফিরোজা বেগম গংয়ের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এদিকে বাড়ী থেকে চলাচলের পথ না পেয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি। প্রতিকার চেয়ে বিভিন্ন কার্যালয়ে অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, মৃত আজিজ বেপারীর ছেলে সেলিম পরিবার নিজ বাড়ী থেকে বের হওয়ার জন্য তার প্লটের পূর্ব পাশে শরিক জুনু ও রওশনারা বেগম বাড়ীর পাশ্ব দিয়ে মুল রাস্তায় যাতায়াতের জন্য নির্ধারণ কর হয়। এতে রওশনারা পরিবার তার বাড়ির দক্ষিন পাশ্ব দিয়ে রাস্তার জন্য দেড় ফুট জায়গা ছেড়ে দেন।  কিন্তু তাতেও সেলিমের যাতায়াতের জন্য পর্যাপ্ত না হওয়ায় সেলিম,ভুট্টু,ফিরোজা,জুনু ও সোহবার পরিবার স্থানীয়দের কু-পরামর্শে রওশনারা পরিবারের দক্ষিন ও পূর্ব পার্শ্বে যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এতে পরিবারটি নিজ বাড়ি থেকে বেড় হতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েছে। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে একাধিকবার শালিস মীমাংসার চেষ্টা করা হলেও কোন পক্ষ তা মানেননি।

এ বিষয়ে ফিরোজা বেগম ও জুনুর কাছে জানতে চাইলে তারা বলেন, রওশনারা পরিবার সেলিম পরিবারের যাতায়াতের রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না ছাড়ায় আমরা বেড়া দিয়েছি।

এব্যাপারে বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে আমি কিছুই জানি না। আপনারা একটু খোঁজ নিয়ে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *