বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের(নেতা) আর নেই

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের(নেতা) আর নেই।বৃহস্পতিবার(১৫ জুন) সকাল ৭ টার দিকে ঢাকার বিআইএইচএস হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। তার বাড়ি সিংগাইর পৌরসভা উপজেলা পরিষদ সংলগ্ন ৬নং ওয়ার্ডের আঙ্গারিয়া মহল্লায়। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে ২ মেয়ে,নাতি,নাতনিসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। হঠাৎ অবস্থার অবনতি হলে ঢাকার বিআইএইচএস হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে তার মৃত্যু হয়। বিকাল সাড়ে ৫ সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে স্থানীয় আজিমপুর কেন্দ্রীয় কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সিংগাইর উপজেলার সকল রাজনীতিবীদ,সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয় এবং শোক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *