নিজস্ব প্রতিবেদক; ঢাকার দোহারে মেঘুলা বাজার ব্যয়সায়ীর পরিচালনা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেঘুলা ন্যাশনাল ব্যাংকের পাশে,ঝনকি মার্কেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেঘুলা বাজার ব্যবসীদের মাসিক উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। বিগত বছর গুলোতে মার্কেট সহ বাজারের যে উন্নয়ন কাজ গুলো বন্ধ রয়েছে সে কাজ গুলো চালু করার সিদ্ধান্ত গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মেঘুলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ইকবাল আহম্মেদ, সহ-সভাপতি মো.আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, কোষাধ্যক্ষ মো.ইয়ানুস, ধর্ম বিষয়ক সম্পাদক ডা.বরকতুল্লাহ, ঝনকি টেস্ট সেন্টারের সভাপতি মো.উজ্জ্বল, সাধারণ সম্পাদক বাহালুল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুলাইমান বেপারীসহ মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ।
