বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর ধল্লা শিশু কানন(কিন্ডার গার্ডেন)বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সেই সাথে মরহুম আজিম উদ্দিন(মেম্বার)স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান খানের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার(৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে ধল্লা শিশু কানন(কিন্ডার গার্ডেন) মাঠে মরহুম আজিম উদ্দিন(মেম্বার) স্মৃতি সংঘের সহ-সভাপতি মো.মিজানুর রহমানের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় মরুহুম আজিম উদ্দিন(মেম্বার) স্মৃতি সংঘের সহ-সাধারণ সম্পাদক আলতাব হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা অবসরপ্রাপ্ত সদস্য মো.এমদাদুল হক বাদল বলেন,বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের মনোবিকাশ ঘটে। তাই বাচ্চাদের শরীর স্বাস্থ্যভালো রাখার জন্য খেলাধূলার বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদেশ্যে আরো বলেন,ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে তুলার এখনই সময়। নিয়মিত বাচ্চাদের পরিচর্যা করার আহবান ও জানান তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,ডিপুটি জেনারেল ম্যানেজার বোর্ড সেক্রেটারিয়েট,এডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, বাংলাদেশ হাউজ বিল্ডিংস এন্ড ফাইন্যান্স কর্পোরেশন মো.আবু বক্কর সিদ্দিক খান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,এডিশনাল কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা মো.মাসুম বিল্লাহ সানি,প্রফেসর,ইংলিশ & সিনিয়র স্পেসিয়ালিষ্ট ( কারিকুলাম) মোহাম্মদ.গোলাম মোস্তফা ও মরহুম আজিম উদ্দিন(মেম্বার)স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান খান পারভেজ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন,সাবেক চেয়ারম্যান ধল্লা ইউনিয়ন পরিষদ মো.মোজাম্মেল হক খান,ধল্লা শিশু কাননের প্রধান শিক্ষক মো.আতাউর রহমানসহ মরহুম আজিম উদ্দিন (মেম্বার) স্মৃতির সংঘের সদস্য ও ধল্লা শিশু কাননের শিক্ষার্থী,অভিভাবক,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা শেষে অতিথিদের ক্রেষ্ট ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *