ছাত্রলীগকে যারা পুনর্বাসিত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে -ছাত্রদল সভাপতি রাকিব

 কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রলীগকে যারা দলে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের কোন স্থান নেই এই দেশে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে তাদের ছাত্রত্ব বাতিল করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তিনি আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকোটিয়া গার্লস স্কুল মাঠে বিএনপি’র সদস্য পদ নবায়ন ফরম বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন,যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং দখলদারিত্বের অভিযোগ পাওয়া যাবে তাদেরকে ছাত্রদলে স্থান দেওয়া হবে না। বিএনপি’র সদস্য ফরম পূরনের পর অনেক যাচাই-বাছাই করে দেখব তাদের সদস্য হওয়ার যোগ্যতা আছে কিনা । সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করলে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং তাদেরকে ভালো কর্মীতে পরিণত করা হবে। রাকিব আরো বলেন, ৭১ সালে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চায় তাদেরকে প্রতিরোধ করতে হবে। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল , তরিকুল ইসলাম তারেক, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব ভূঁইয়া, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, দোহার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিকদার আলমগীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *