পূর্ব শত্রুতার জেরে দোহারে যুবকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের লটাখোলা বিলের পাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে মাসুদ মোল্লা (৩৬) নামে এক যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় মাসুদ মোল্লা গুরতর আহত হয়েছেন বলে জানান তার পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে ঐ এলাকার মুনছের মেল্লার ছেলে সুমনের সাথে একই এলাকার শহিদ ভান্ডারীর ছেলে সাদ্দাম জমাদ্দার এর সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগীতায় বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার দুপুরে সময় নির্ধারন করা হয়। তার আগেই সুমনের বড় ভাই মাসুদ মোল্লা তার নিজ বাড়িতে যাওয়ার সময় পথে গতিরোধ করে সাদ্দাম জমাদ্দার ও তার সহযোগীরা দেশীয় অ¯্র দিয়ে এলোপাথারী আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মাসুদ মোল্লাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় আহত মাসুদ মোল্লার অবস্থা অসঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। এই ঘটনায় দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন ভোক্তভোগীর পরিবার। এবিষয়ে জানতে সাদ্দাম জমাদ্দারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। অভিযোগের তদন্ত কর্মকর্তা সাদেকুজ্জামান জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সপেক্ষে আইনগত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *