পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর পত্নীতলায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে  উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পত্নীতলা থানাপুলিশ।
গ্রেফতারকৃত সুমন নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মো. ময়েন উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *