নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জ উপজেলায় মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম বেগবান করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।হিন্দু কল্যান ট্রাষ্টের উদ্যোগে মঙ্গলবার উপজেলার ৬৫টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ১৯৫০জন শিক্ষার্থীর জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।উপজেলা হিন্দু কল্যান ট্রাষ্টের সুপারভাইজার ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু এতে নেতৃত্ব দেন।উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অর্জুন দাস, দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্র যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী সহ মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
