নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আহত যুবলীগ নেতা রাশেদুল ইসলাম ও অলিউর রহমানকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে দেখতে গেলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ।নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত দুই নেতার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তাছাড়া হাসপাতালের আবাসিক চিকিৎসকের সঙ্গেও কথা বলে তাদের স্বাস্থ্যের সার্বিক অবস্থা জানেন পনিরুজ্জামান তরুণ।
এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন খান, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সামিমুল আহাদ রনক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজন বাবু, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিম, বর্তমান সভাপতি দিপ্ত দেওয়ান প্রমুখ।
আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে গত শনিবার রাতে উপজেলার দিঘিরপাড় খালপাড় এলাকায় যুবলীগের সহ-সম্পাদক রাশেদুল ইসলাম এবং উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অলিউর রহমানের উপর হামলা করে প্রতিপক্ষ। এরা দু’জন রক্তাক্ত জখম হয়। আহতরা ছাড়াও একই পক্ষের আরো তিনজন আহত হলে তারা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় রোববার রাতে ভূক্তভোগী রাশেদুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে এজাহারভূক্ত ও আরো ১৫/২০ জনকে অজ্ঞাত নামা আসামী করে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঐ রাতেই মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশের গাড়ি চালক জাহাঙ্গীর ওরফে দুবাই জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।
