নবাবগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলামের উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের নিজস্ব অর্থায়নে ঢাকার নবাবগঞ্জের কয়েক হাজার কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে।

করোনা সংকটকালে সামাজিক দূরত্ব বজায় রেখে রোববার দিনব্যাপী উপজেলার চুড়াইন, গালিমপুর, আগলা, বাহ্রা, বক্সনগর, কলাকোপা, যন্ত্রাইল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে চাল, সেমাই, চিনি, পিয়াজ ও চিনিগুড়া চালের প্যাকেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা এসব বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা- হুমায়ন কবির, খলিলুর রহমান, আনোয়ার হোসেন মোড়ল, মান্নান মাস্টার, মুরাদ মিয়া, এম.এ মজিদ, আসাদুজ্জামান চৌধুরী রানা, সাহিদুল হক খান ডাবলু, যুবরাজ আহমেদ নাজিম, আবুল হোসেন, মো. সেলিম. আব্দুস ছালাম, নকুল সরকার, আক্তার হোসেন মেম্বার, যুবনেতা এসএম মোস্তারীম, বোরহান হোসেন, নারী নেত্রী তাজনিনা আহমেদ, ছাত্র সমাজের নেতা খলিল দেওয়ান, মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *