শেখ হাসিনা আমার গর্ব; নির্মল রঞ্জন গুহ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, দেশের সংকটকালেও দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন। দেশের মানুষের খাদ্য চাহিদার কথা ভেবে চালু করেছেন নানামুখী খাদ্য প্রকল্প। প্রতিটি ক্ষেত্রে তার নিপূণ কর্মক্ষমতা। এর জন্যই বিশ্ব দরবারে বঙ্গবন্ধু কন্যা মানবতার নেত্রী। এর জন্যই জননেত্রী শেখ হাসিনা আমার গর্ব।

রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকার দোহার উপজেলার কার্তিকপুরের স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম খানের উদ্যোগে দেড় শতাধিক কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং ঈদবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নির্মল রঞ্জন গুহ বিএনপির সমালোচনা করে বলেন, সারাদেশে শুধু আওয়ামীলীগের নেতাকর্মীরা খাদ্য বিতরণ করছেন। অন্য কোন দল নয়। কিন্তু বিএনপি দেশের সংকটকালে দেশের মানুষকে নিয়ে তামাশা করছে। তারা মানুষকে খাদ্য না দিয়ে মিডিয়ায় প্রতিদিনই উসকানিমূলক বক্তব্য রাখছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মল রঞ্জন গুহ’র সহধর্মিনী আলো রাণী গুহ, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক নেতা অমল মজুমদার, শ্রম ও কর্ম বিষয়ক মজিবর রহমান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাসার চোকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *