নবাবগঞ্জে সাংসদ ও উপজেলা পরিষদের পক্ষ হতে পিপিই হস্তান্তর

মো. নাজমুল হোসেন :
ঢাকার নবাবগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত এবং চিকিৎসকদের সুরক্ষা দেওয়া জন্য নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই দেওয়া হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে এসব পিপিই হস্তান্তর করেন।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১আসনের সাংসদ সালমান এফ রহমান ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ হতে যৌথভাবে এসব পিপিই দেওয়া হয়। উপজেলা পরিষদের পক্ষ হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু সর্বাত্মক সহায়তা করেন।
এসময় চিকিৎসকদের সুরক্ষার জন্য ৪৮ সেট পিপিই, দুটি স্প্রে মেশিন, কয়েক কেজি ব্লিসিং পাউডার হস্তান্তর করা হয়।
এব্যাপারে ডা. মো. শহিদুল ইসলাম জানান, আল্লাহর রহমতে নবাবগঞ্জে এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তবে আমরা আগে থেকেই সতর্কতা অবলম্বন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *