নবাবগঞ্জে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাজমুল  হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলার তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু খেলা ধুলায় ভালো হলে হবে না লেখাপড়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে। তবে খেলাধুলা করলে মন ও শরীর ভালো থাকে। তাই অবশ্যই আমাদের খেলাধুলায় মননীবেশন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফাদার পঙ্কজ প্লাসিড রড্রিক্স।
অনুষ্ঠান উদ্বোধন করেন, বান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবির।
এসময় নয়নশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, সদস্য ইউসুফ হারুন টিপু, নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি মনিক সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *