নবাবগঞ্জে বেকার শ্রমিক তালিকা সংগ্রহ

মো. নাজমুল হোসেন: করোনা ভাইরাসকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে  বন্ধ রয়েছে দিন মজুরদের কাজ কর্ম । এতে বেকার ভাবে দিন কাটাচ্ছেন তারা। তাদের কথা চিন্তা করে ঢাকার নবাবগঞ্জে মৌসুমি শ্রমিকদের নামের তালিকা করার উদ্যোগ নিয়েছেন উপজেলা পরিষদ।

এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ  ঝিলু নববাংলাকে জানান, নবাবগঞ্জ উপজেলায় ব্যবসায়ীদের পাশাপাশি দিন মজুরদের সংখ্যা অনেক বেশি। যেহেতু সামনে ধান কাটার মৌসুম তাই আমরা উপজেলা পরিষদ হতে বর্তমান বাজার মূল্যে (ন্যায্য মূল্য) শ্রমিক সংগ্রহ করতে শুরু করেছি। এ তালিকায়, দিনমজুর, যেকোন গাড়ি চালক, কাঠ মিস্ত্র,  রাজমিস্ত্র, ভবঘুরে সহ বিভিন্ন কাজে নিয়োজিত বেকাররা আগ্রহী হলে অন্তর্ভুক্ত হতে পারবেন। তাই আমি নবাবগঞ্জবাসীকে অনুরোধ করবো উপজেলা পরিষদের সাথে যোগাযোগ করে এই তালিকায় নাম লিখিয়ে আপনি আপনার কর্ম খুজে নিতে পারেন। এছাড়াও যোগাযোগ করতে পারেন হৃদয় কর্মকার মোবাইল-01821060320

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *