নিজস্ব প্রতিবেদক: বাঙ্গালির প্রাণের উসব পহেলা বৈশাখ। এদিন বাঙ্গালীরা পান্তা-ইলিশ, দই-খই, মুড়ি-নাড়ুসহ আরও কত কি খেতে পছন্দ করে। কিন্তু এবছর করোনা ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ার বাঙ্গালীরা রিতিমত ঘরবন্ধী হয়ে পড়েছে। কর্মব্যস্ত মানুষেরা হয়েছে বেকার।
এতে করে দিনমজুরি মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। বাঙ্গলীর প্রাণের উসবে যাতে অসহায় মানুষেরা না খেয়ে থাকে একথা চিন্তা করে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্র্ইল ইউনিয়নের শিক্ষাবিদ (দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষা) মানবেন্দ দত্তের একমাত্র ছেলে অনুপম দত্ত নিপু তাঁর নিজ অর্থয়ানে অসহায় মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দিতে বছরের প্রথম দিনে বাড়িতে বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী।
গতকাল মঙ্গলবার সকালে থেকে বিকাল পর্যন্ত উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের অসহায় পরিবারের বাড়িতে গিয়ে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। নিপু বলেন, বছরের প্রথম দিনে অসহায় মানুষের মুখে একমুঠো খাবার তুলে দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমি চাই দেশের এই অবস্থায় সকল বৃত্তশালিরা দিনমজুর ও অসহায় পরিবরের পাশে দাঁড়াবে এবং তাদের ঘরে থাকার ব্যবস্থা করে দিবে।
