নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়ে এই উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ জন।
নতুন অক্রান্তদের বাড়ি উপজেলার চুরাইন, বান্দুরা, যন্ত্রাইল ও জয়কৃষ্ণপুর এলাকায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শ্রী হর গবিন্দ বাবু গনমাধ্যমকে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। আক্রান্তদের নমুনা গত দুই দিন আগে ঢাকায় পাঠানো হয় বলে জানান তিনি। উল্লেখ্য,আজ বৃহস্পতিবার ২৮ মে সকালে নবাবগঞ্জ বান্দুরা এলাকার গৌরাঙ্গ বণিক নামে এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
