দোহারে করোনায় আক্রান্ত ব্যক্তির ক্ষেতের ধান কাটার দায়িত্ব নিলেন নির্মল রঞ্জন গুহ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের করোনায় আক্রান্ত এক ব্যক্তির পরিবারের ক্ষেতের পাকা ধান কেটে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।

জানা যায়, বিলাসপুর ইউনিয়নে গত ২৪ মে প্রথম করোনায় আক্রান্ত হয় লাভলু শিকদার নামে এক ব্যক্তি। এই খবর পাওয়ার পর তাদের ক্ষেতের ধান যেসব কৃষাণরা কেটে দিতো তারা ধান কেটে দিতে অস্বীকার করেন। কোন কৃষাণরা যখন ধান কেটে দিতে রাজি হচ্ছেন না। পাকা ধান ক্ষেতেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। ঠিক সেই মুহূর্তে লাভলু শিকদারের পরিবারের ক্ষেতের ধান কেটে দেওয়ার দায়িত্ব নেন নির্মল রঞ্জন গুহ।

এ বিষয়ে নির্মল রঞ্জন গুহ নববাংলাকে জানান, একটি পাকা ধান ও নষ্ট হবে না। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পরে সারা বাংলাদেশের মানুষের পাশে নিরলস ভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ। তাই আমি যখনই জানতে পারলাম দোহার বিলাসপুরে একজন কোভিড ১৯ পজিটিভ পরিবারের ধান কাটার জন্য কোন কৃষাণ পাচ্ছেন না তখই আমি তাদের পরিবারের ধান আক্ষরিক অর্থেই কেটে দেওয়ার দায়িত্ব নিয়েছি। আগামী ৩০ মে আমি নিজে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের নিয়ে তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিবো। তাদের কোন শ্রমিকের প্রয়োজন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *