নবাবগঞ্জে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা, উপজেলা ও দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের নেতকর্মীরা। মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকালে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজে কেক কাটার মধ্য দিয়ে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

পরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, দোহার- নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক ছাত্রলীগনেতা আশিকুজ্জামান হিরন, এসএস সাইফুল ইসলাম, আসাদুজ্জামান রনি, শোভন শিকদার, শেখ নাহিদুল আলম নাদিমসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *