নবাবগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. .ঢাকার নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা ও সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদল এর আয়োজন করে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় বাগমারা কোর্ট বিল্ডিং মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্ত্বর দিয়ে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে কলেজ ক্যাম্পাস বটমূলে পথসভা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, মহসিন হাসান লিটু,

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হক খান মিতু, সাবেক ছাত্রনেতা- মহসিন আহমেদ তুষার, মহসিন রহমান আকবর, কাজী মনিরুজ্জামান পবন, এডভোকেট খলিলুর রহমান, রাসেল আহমেদ লেলিন, রেজাউল হক চৌধুরী রুবেল, সেন্টু মোল্লা, জাহাঙ্গীর আলম জুয়েল, যুবদল নেতা- দুর্জয় মাহমুদ সোহেল, রায়হানুল ইসলাম রাহিন, মুজাহিদ খান, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম হীরা, নারী নেত্রী বিলকিস চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান তপু, সাধারণ সম্পাদক মনির ইকবাল প্রমুখ।

পথসভা শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

পরে কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *