এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানে মুন্সীগঞ্জের শ্রীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার মাইজপাড়া খেলার মাঠে রাঢ়ীখাল ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আরিফ চৌধুরীর সঞ্চালনায় ও মহসিন,মোজাম ও আলম মিয়ার সার্বিক তত্ত্ববধায়নে এতে প্রধান উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জাসাসের সভাপতি শফিউল আলম খান আজম, রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম কাড়াল, সাঃ সম্পাদক সোলায়মান খান।
এছাড়া উপস্থিত ছিলেন, টুনামেন্ট কমিটির সদস্য শফি কাজী,পরশ মাহমুদ,হক মান্নান দুলাল,সবুজ আলম,রাজ মাহমুদ, রবিন মীর,জিসান দেওয়ান, আলামিন প্রমুখ।
মাইজপাড়া একাদ্বশ ও দামলা একাদ্বশের মধ্যকার খেলায় মাইজপাড়া একাদ্বশকে ২-০ গোলে হারিয়ে দামলা একাদ্বশ বিজয়ী হয়।
