সংস্কারের নামে অযথা কালক্ষেপন না করে নির্বাচন দিন : খন্দকার আবু আশফাক

দেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন তা দেশ নায়ক তারেক রহমানের ৩১দফা দাবির মধ্যে রয়েছে। তাই আপনারা সংস্কারের নামে অযথা কালক্ষেপন না করে অতিদ্রুত নির্বাচন দিন। দেশে একটি নির্বাচিত সরকার উপহার দিন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে দোহার উপজেলার বানাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিএল এগ্রো ফার্মের স্বত্বাধীকারী তানভীর আহমেদ সানু মোল্লার নিজস্ব অর্থায়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, জনগণ কিভাবে তাদের ভোট দিতে পারবে, তার ব্যবস্থা করুন। নির্বাচনের সংস্কার করে অতিদ্রুত দেশে জাতীয় নির্বাচন দিন অন্যান্য সংস্কার দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার করবেন। জনগণ এখন নির্বাচিত সরকারের হাতে দেশ দেখতে চায়।
এসময় দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, সাবেক ছাত্র নেতা আহসান হাবিব নোয়াব, সাবেক পৌর কাউন্সিলর জাফর ইকবাল জাহিদ, বিএনপি নেতা মোশারফ হোসেন, এডভোকেট আতিকুর রহমান সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *