নবাবগঞ্জে ইছামতির ভালোবাসার ঝুঁড়ি

মো. নাজমুল হোসেন: আপনার ব্যবহার অতিরিক্ত জিনিস দিয়ে যান, প্রয়োজনীয় জিনিস নিয়ে যান এমন স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাত্র সংগঠন ইছামতির পক্ষ হতে এই শীতে অসহায় মানুষদের জন্য ইছামতির ঝুঁড়ি নামে একটি মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে । নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রবেশের গেটের পাশের দেয়ালে কাপড় ঝুঁলানো হেঙ্গারের মাধ্যমে যে কারো ব্যবহারের বাইরে অতিরিক্ত পোষাক দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া কারো যদি কোনো পোষাকের প্রয়োজন হয় তাদেরকেও প্রয়োজনীয় পোষাক নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়।
ইছামতির সুন্দর এই মানবিক উদ্যোগ সর্বজনের প্রশংসা কুড়াচ্ছেন। এ ব্যাপারের রমিজ নামে একজন বলেন, আমি মাঝে মাঝেই ইছামতির বিভিন্ন মানবিক কাজ লক্ষ্য করি। আসলে সমাজে এখন নামে বেনামে অনেক সংগঠন রয়েছে কিন্তু ইছামতি তাদের নামের সম্মান রেখে ইছামতি নদীর মতই মানুষের উপকারে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন। আমি এই সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
এব্যাপারে ইছামতি ছাত্র সংগঠনের সভাপতি মো. ফয়সাল বলেন, ইছামতি যেকোনো ভাল কাজের সাথে ছিলো, আছে এবং থাকবে। আমরা যেকনো মানবিক কাজ করার জন্য সর্বদা প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *