নওগাঁর মাঠে মাঠে সুবাস ছড়াচ্ছে সুগন্ধি জামাই সোহাগা চিনি আতব ধান

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :– শস্যভান্ডার হিসাবে খ্যাত নওগাঁর মহাদেবপুরে মাঠে মাঠে এখন সুবাস ছড়াচ্ছে জামাই সুহাগা সুগন্ধি চিনি আতব ধান। সে সাথে রঙিন হয়ে উঠছে কৃষকের সোনালী স্বপ্ন। গোটা মাঠ জুরে জামাই সোহাগা সুগন্ধি চিনি আতব ধানের সমারোহে চোখ জুরে যায়। যেদিকে তাঁকায় সেই দিকেই এই ধানের শীষ দুল খায়। এলাকার

চাষীরা এখন জামাই সোহাগা চিনি আতব ধান চাষ করে অধিক মূল্যে বিক্রি করার স্বপ্ন দেখছেন। উপজেলার উত্তর ঈশ্বরপুর,আলীপুর,মনোহরপুর,রহিমপুর,রহট্রা,শালগ্রাম,হ রিপুর,মহেশপুরসহ কিছু গ্রামের চাষীরা এই সুগন্ধি জামাই সোহাগা

চিকন আতব ধানের চাষের উপর ঝুকে পড়েছেন।
ওইসব এলাকার জমি আতব ধানের চাষের উপযোগী হওয়ায় উক্ত এলাকার জমিগুলোতে চাষীরা অন্য কোন ধান চাষ না করে এই ধান চাষ করেন। উত্তর ঈশ্বর পুরের আতব ধান চাষী মাসুদ রানা,পান্জু সরদার জানান, বিঘাপতি মোটা ধানের চেয়ে

সুগন্ধি জামাই সোহাগা চিকন আতব ধান দ্বিগুণ টাকায় বিক্রি করা যায়। গত মেীসুমের মত বাজার দর যদি ঠিক থাকে তাহলে লাভের মুখ দেখবেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরণ চন্দ্র রায় জানান, এবার আবহাওয়া অনুকুলে থাকায় আতব ধানের বাম্পার ফলনের

সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এবার এ উপজেলায় ২৮হাজার ৮শ ৪০ হেক্টর জমিতে রোপা আমানের চাষ করা হয়েছে তার মধ্যে চিকন আতব ১০হাজার ৩শ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।
অপরদিকে কিছু এলাকায় ক্যারেন্ট পোকার আক্রমনে এই জামাই সোহাগা ধানের বিপর্যের সম্ভাবনাও রয়েছে এমন অভিযোগ

চাষীদের।কৃষি কর্মকর্তা কৃষিবীদ অরুন চন্দ রায় এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ক্যারেন্ট পোকার আক্রমন থেকে রেহায় পাওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে সহকারী কৃষি অফিসারগণ প্রতিটি চাষীদের সাথে পরামর্শ মূলক ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত রয়েছেন। এবার সুগন্ধি জামাই সোহাগা চিকন আতব ধানের দাম ভালো পেলে কৃষকেরা ঋণের বোঝা মুক্ত হবে এমন অভিমত চাষীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *