নবাবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ও নয়নশ্রী ইউনিয়নের কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন। সোমবার বেলা ১১টায় কলাকোপা ইউনিয়নের উপজেলা ভূমি অফিসের সামনে ও বেলা ১২টায় নয়নশ্রী ইউনিয়নের গোল্লা সাধু ফ্রান্সিস জেভিয়ার গীর্জা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য বিতরণ করা হয়। এর মধ্যে ছিল- সরকারি চাল, স্থানীয় সাংসদ সলামান এফ রহমানের ডাল, তেল, লবন এবং উপজেলা প্রশাসনের শাক-সবজি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রাজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজালাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদ, কলকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, বান্দুরা ইউপি চেয়ারম্যান মো. হিল্লাল মিয়া, গোল্লা গীর্জা ধর্মপল্লীর সহ-সভাপতি টমাস রোজারিও প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *