কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এবার ইউনিয়ন আওমী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তার নাম হাজী নুরুল ইসলাম বাচ্চু নুর। তিনি কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
তিনি জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন ধরে ভুগছিলেন এবং গুরুতর অসুস্থ হলে তাকে গত রোববার ( ১০ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১মে) সকাল ৮টায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।
এতথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন। তার মৃত্যুতে শোক জােিনয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এছাড়া আরো শোকা জানিয়েছেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন গনি, সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি।
