সিংগাইরে সাজেদা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মহামারি করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা অসহায়,দরিদ্র সদস্যেদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাজেদা ফাউন্ডেশন । সোমবার (১১ই মে) সাজেদা ফাউন্ডেশন চারিগ্রাম শাখার ৭১ জন সদস্যকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন। এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চাউল,৪ কেজি আলু,১ কেজি লবন, ১ লিটার তৈল,৪টি সাবান। এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন-চারিগ্রাম ইউপি চেয়ারম্যান মো.সাজেদুল আলম তালুকদার স্বাধীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মো.শফিকুল ইসলাম,দৈনিক যুগান্তরের সাংবাদিক মুহম্মদ.মিজানুর রহমান বাদল,মো.বাবুর হোসেন,আলম মাদবর,সাজেদা ফাউন্ডেশনের হিসাব রক্ষন কর্মকর্তা লিপাস সূত্রধর,মো.ফারুক হোসেন,মোশারফ হোসেন,শাহিনুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *