নবাবগঞ্জের সন্ধান সমবায় সমিতির খাদ্য বিতরণ


নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সন্ধান সমবায় সমিতি।

রোববার বিকাল ৪টায় যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল কির্ত্তণীয়া ডাঙি গ্রামের সমিতি কার্যালয় হতে এলাকার ৫৩টি পরিবারকে সহায়তা করা হয়। এরমধ্যে প্রতি ব্যাগে- পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি লবন, একটি করে সাবান দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা রাধ্যেশ্যাম বাড়ৈ, উপদেষ্টা অভিজিৎ সরকার, সভাপতি শ্যামল কবিরাজ, সহ-সভাপতি গণেশ সরকার, উত্তম সরকার, সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক প্রণদ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন বাড়ৈ, মিথুন বাউল, সাংগঠনিক সম্পাদক আকাশ বাউল, কোষাধ্যক্ষ হীরালাল সরকার, সহকারী কোষাধ্যক্ষ পঙ্কজ চৌধুরী, সদস্য সুকান্ত মজুমদার, পলাশ মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *