নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের পশ্চিম মেলেং এলাকায় অবৈধভাবে চলছিল কৃষি জমির মাটি উত্তোলন। গেল সপ্তাহে উপজেলা প্রশাসনের নির্দেশে অবৈধভাবে মাটিকাটা বন্ধ করা হয়৷ পরবর্তীতে প্রশাসনের নির্দেশনা না মেনে ভিন্ন কৌশলে রাতেরবেলা শুরু করেন কৃষি জমির মাটি উত্তোলন।
বিষয়টি স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে মেলেং এলাকায় অবৈধভাবে মাটিকাটা বন্ধ করে দেন নবাবগঞ্জ থানা পুলিশ। শীতের রাতে সরকারি দেওয়া দায়িত্ব পালন করে মাটিকাটা বন্ধ করায় নবাবগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল মেলেং এলাকায় গিয়ে কৃষি জমির মাটি উত্তোলন বন্ধ করে দেন৷ এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যেকু চালক ও মাটি বাহনের গাড়ি চালক গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায়৷ পরে, মাটি বহনের একটি মিনি ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়৷
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটিকাটা সম্পূর্ণ বেআইনী৷ নবাবগঞ্জে কাউকে কৃষি জমির মাটিকাটতে দেওয়া হবে না৷ এমনকি কোথায়ও রাতেরবেলাও যদি কেউ মাটি কাটে আমাদের জানাবেন।
