মে.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় শিশু ধর্ষণ চেষ্টাকারী মাদকসেবী যুবককে ধরে থানা পুলিশের কাছে সোর্পদ করলেন চেয়ারম্যানের ছেলে। শিশু ধর্ষণ চেষ্টাকারী মাদক সেবী যুবককে আজ (১৯ জুন) বিকালে পুলিশের কাছে সোর্পদ করা হয়।
উল্লেখ্য- নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দপুর আদর্শ গ্রামের শ্রী মুকুল চন্দ্রর মেয়ে ৫ শ্রেণীতে পড়–য়া শিশু শিক্ষার্থীকে একা পেয়ে গত ১৬ জুন সন্ধা ৬ টারদিকে মৈনম গ্রামের খয়বর আলীর বখাটে মাদক সেবী ছেলে লফির উদ্দীন সেতু (৩০) শিশুটির জামা-কাপড় ছিরে ফেলে ধর্ষণের চেষ্টার সময় শিশুটির চিৎকার দিলে বখাটে মাদক সেবী লফির উদ্দীন সেতু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় শিশুর পিতা শ্রী মুকুল চন্দ্র বাদী হয়ে মান্দা থানাতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। আসামি গাঁ ঢাকাদিয়ে থাকার কারনে থানা পুলিশ আসামিকে আটক করতে পারছিলেন না।
১৯ জুন শুক্রবার মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াচিন আলী রাজা’র ছেলে মোঃ আল-আমিন রানা ও দুলাল আহম্মেদ শিশু ধর্ষণ চেষ্টাকারী ও মাদক সেবী লফির উদ্দীন সেতুকে দেখতে পেয়ে মান্দা থানাতে খবর দেন এবং শিশু ধর্ষণ চেষ্টাকারী মাদক সেবী লফির উদ্দীন সেতুকে আটক করে রাখেন। খবর পেয়ে মান্দা থানার এস আই নজরুল বিকাল সারে ৩ টারদিকে ঘটনাস্থলে পৌছে শিশু ধর্ষন চেষ্টাকারী মাদক সেবী লফির উদ্দীন সেতুকে গ্রেফতার করে থানাতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াচিন আলী রাজা’র ছেলে মো. আল-আমিন রানা জানান, শিশু ধর্ষণ চেষ্টাকারী ও মাদক সেবী লফির উদ্দীন সেতুকে দেখতে পেয়ে ঘটনাটি মান্দা থানাকে জানানো হয় এবং থানা পুলিশের পরামর্শে তাকে আটক করে রাখি, মান্দা থানার এস আই নজরুল বিকাল সারে ৩ টারদিকে ঘটনাস্থলে পৌছে শিশু ধর্ষণ চেষ্টাকারী মাদক সেবী লফির উদ্দীন সেতুকে গ্রেফতার করে থানাতে নিয়ে যায়।
