সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারস্থ কালীগঙ্গা নদীর ঘাট ও চারিগ্রাম ইউনিয়নের লাঙ্গুলিয়া খালে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার(৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেলউদ্দিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)মো. ফরমান আলী। এছাড়াও সিংগাইর থানা পুলিশের এসআই মো.রাশেদুল ইসলাম সহযোগীতায় ছিলেন। এসময় চান্দহর ইউনিয়নের কালীগঙ্গা নদী থেকে আনুমানিক ২৫০ পিস কারেন্ট জাল এবং চারিগ্রাম ইউনিয়নের লাঙ্গুলিয়া খাল থেকে ৩টি অবৈধ চায়না খাঁচা জাল জব্দ করা হয়।পরবর্তীতে লাঙ্গুলিয়া ব্রিজ সংলগ্ন স্থানে জব্দকৃত জালসমূহ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে অবৈধ জাল ব্যবহার রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *