দোহার-নবাবগঞ্জের সংবাদপত্র বিক্রয় কর্মীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার-নবাবগঞ্জের সংবাদপত্র বিক্রয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে সাপ্তাহিক নববাংলা পরিবার। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জয়পাড়া আয়েশা শপিং কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। চলতি মাসেই প্রিন্ট সংস্করণ নিয়ে ঢাকা দক্ষিনে ব্যাপক কলোরবে যাত্রা শুরু করতে যাচ্ছে সাপ্তাহিক নববাংলা পত্রিকা। তাই পাঠকদের চাহিদা পূরনে তাদের হাতে সঠিকভাবে পত্রিকাটি পৌছে দিতে আহ্বান জানান পত্রিকার প্রকাশক ও সম্পাদক।

সভা শেষে সকল বিক্রয় প্রতিনিধিদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। নববাংলার সম্পাদক মো. আতাউর রহমান সানী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নববাংলা’র প্রকাশক বিল্লাল হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, সহকারী সম্পাদক মো. আলমগীর হোসেন, নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুস্তাক আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন নববাংলা পরিবারের সদস্য কামরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মো. জুবায়ের আহম্মেদ, নাজনীন শিকদার, কামাল হোসেন, নূর হোসেন আকন, মো. শাহাদাত হোসেন, নাজমুল হোসেন, ইমরান খান রাজসহ প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *