নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে কাজ করে যাবে, বলেছেন সাপ্তাহিক নববাংলা পত্রিকার সম্পাদক মো. বিল্লাল হোসেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জয়পাড়া আয়েশা শপিং কমপ্লেক্সে পত্রিকাটির প্রতিনিধি সন্মেলন প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মুজিববর্ষে পাঠকদের চাহিদা পূরনে এই মাসেই প্রিন্ট সংস্করণ নিয়ে ঢাকা দক্ষিনে ব্যাপক কলোরবে যাত্রা শুরু করতে যাচ্ছে সাপ্তাহিক নববাংলা।
ইতোমধ্যে অনলাইন পোর্টালে অল্পসময়ে ব্যাপক পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে পত্রিকাটি। সাহসিকতার সাথে সকল প্রতিনিধিকে সত্য ঘটনা ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, জনদূর্ভোগ তুলে ধরতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নববাংলা’র উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ও লেখক ইব্রাহিম খলিল, সম্পাদক মো. আতাউর রহমান সানী, সহকারী সম্পাদক মো. আলমগীর হোসেন, নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন নববাংলা পরিবারের সদস্য কামরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মো. জুবায়ের আহম্মেদ, নাজনীন শিকদার, কামাল হোসেন, নূর হোসেন আকন, মো. শাহাদাত হোসেন, নাজমুল হোসেন, ইমরান খান রাজসহ প্রতিনিধিরা।
