কেরানীগঞ্জে এসিল্যান্ড অফিসের সামনে ঝুকিপূর্ণ গাছ


নিজস্ব প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে দুইটি ঝুকিপূর্ণ গাছে প্রানহানীর আশঙ্কা দেখা দিয়েছে। এই গাছগুলোর নিচ দিয়েই প্রতিদিন শতাধিক সেবা প্রাপ্তিরা এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ভূমি অফিস সুত্রে জানা যায়,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে এবং অফিসে যাতায়াতকারী একমাত্র রাস্তার পাশেই দুইটি ঝুকিপূর্ণ বড় গাছ রয়েছে। এই গাছ দুইটি গত বছর প্রবল ঝড়ে রাস্তার উপর হেলে পড়ে। এই ঝুকিপূর্ণ গাছ দুইটির নিজ দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক সেবাপ্রাপ্তিরা এবং অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করছে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় রকম দুর্ঘটনা। অন্যদিকে ভূমি অফিস ও পাশের সাবরেজিস্ট্রি অফিসের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। হাজী ইকবাল হোসেন নামে একজন সেবাপ্রাপ্তি জানান, ভূমি অফিসে চলাচলের একমাত্র রাস্তার উপর হেলে পড়া গাছ দুইটি দীর্ঘদিন যাবত ঝুকিপূর্ণ অবস্থায় আছে। জীবনের ঝুকি নিয়েই এই অফিসে আসা-যাওয়া করতে হয়। তাই গাছগুলি দ্রুত কেটে অপসারন করা দরকার। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন,আমার অফিসের সামনে ঝুকিপূর্ণ গাছ দুইটির জন্য সব সময় আতংকিত থাকি। হঠাৎ গাছ দুইটি ভেঙ্গে পড়লে প্রানহানীর যেমন আশংকা রয়েছে তেমনি আমার অফিস ও পাশের একটি ভবনও মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে এই ঝুকিপূর্ণ গাছ দুইটি অতিদ্রুত কেটে অপসারনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *