নিজস্ব প্রতিবেদক: ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে ঢাকার দোহারের পদ্মা নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল সহ ৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে, নৌ-পুলিশের সহযোগীতায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মৎসরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এ ৮ জেলেকে চল্লিশ হাজার টাকা দন্ড ও জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এখন এই মাছের প্রজনন মৌসুম চলছে। এই সময় ইলিশ শিকার নিষিদ্ধ। কেউ যদি মা ইলিশ শিকার,পরিবহন ও বিক্রয়ের সাথে জরিত থাকে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।
