নওগাঁর নওহাটায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে লং মার্চ

মো.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর নওহাটা মোড়ে স্থাপনের জন্য লং মার্চ করেন অত্র এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ। শুক্রবার (১৬ অক্টোবর ) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এ লং মার্চে উপস্থিত ছিলেন এলাকার সকল স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বণিক সমিতি নওহাটা, হাট চকগৌরী, স্বরস্বতিপুর বাজারসহ ও সর্বস্তরের কয়েক হাজার মানুষ।

প্রভাষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, নওহাটা মোড় জেলার মধ্যবর্তী স্থান, জেলা শহর থেকে ১২ কিঃমিঃ দূরে ত্রিমুখী রাস্তার পার্শ্বে। এখানে এক দাগে ৯৮ বিঘা জমিসহ মোট ১১শ বিঘা খাস জমি আছে যে কারণে সরকারকে জমি অধিগ্রহণের জন্য অতিরিক্ত অর্থ ব্যায় করতে হবে না। যোগাযোগ ব্যবস্থা নিয়েও বক্তারা বলেন, বিমানবন্দর থেকে ৪৬ কিঃকিঃ, রেল জংশন থেকে ২০ কিঃ মিঃ ও নৌপথ (ছোট যমুনা) থেকে ১২ কিঃ মিঃ দূরে এ স্থানটি অবস্থিত। উপরোক্ত যৌক্তিক কারণ গুলো উল্লেখ করে সবাই দাবী করেন নওহাটা মোড়ে প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত বিশ্ববিদ্যালয় স্থাপনের উপযুক্ত স্থান।
এ লং মার্চে উপস্থিত ছিলেন ভীমপুর ইউ পি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, চেরাগপুর ইউ পি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, অ. লে. ক. আছির উদ্দিন দেওয়ান, আবু নাসের সাবেক অধ্যক্ষ বলিহার ডিগ্রি কলেজ, হাসান আলী মোল্লা, সভাপতি ভীমপুর আওয়ামী লীগ, লং মার্চেও সংগঠক মনির হোসেন,যুবলীগ নেতা কামরুজ্জামান বাবু,সাবেক ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বকুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *