নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় করোনা প্রতিরোধে জনসাধারনকে স্বাস্থ্যবিধি মানাতে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে দোহার উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়পাড়া ও লটাখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় সংক্রমক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ ও সড়ক পরিবহন আইনে ২০ জনকে অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া পথচারী ও রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনা শুরু থেকে আজ পর্যন্ত জনগনকে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল অভিযান ও মাস্ক বিতরণ করছে দোহার উপজেলা প্রশাসন। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই সকলকে সড়ক পরিবহন আইন মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
