নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় কমন ইন্টারেষ্ট গ্রুপের ( সিআইজি) সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় দোহার উপজেলা কৃষি অফিসের আয়োজনে বেগম আয়েশা গালর্স হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত কৃষিকর্মকর্তা সৈয়দ হাসানুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. হয়রত আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, অতিরিক্ত উপ পরিচালক নাজিয়া আহমেদ। এছাড়াও অনুাষ্ঠানে উপ- সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন তাহসিন তাবাসসুম। অনুষ্ঠানে কৃষির নানাবিধ সমস্যা ও করনীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
