সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিভিন্নস্থানে অবৈধভাবে মাটি কেটে দীর্ঘদিন যাবৎ অন্যত্র বিক্রি করছে মাটি খেকোরা। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হলে থানা পুলিশের নজরে আসে। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্ত্বে বুধবার(১২ এপ্রিল) সকাল ১১ টার দিকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩টি মাহিন্দ্র গাড়ীসহ ২ জনকে আটক করেন থানা পুলিশ।
আটককৃতরা হলেন-উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে সাগর(২২) ও শরিফুল ইসলাম(১৯)।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান,সিংগাইর থানা এলাকার বিভিন্ন জায়গায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করিয়া ২জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৩টি মাহিন্দ্র গাড়ী আটক করিয়া মোটরযান আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
