দোহারে শেখ রাসেল দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উপলক্ষে আন্তঃউপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফ এম ফিরোজ মাহমুদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাছ উদ্দিন, ঢাকা জেলা দক্ষিণ তাঁতি লীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বেপারী ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ঢাকা জেলা রাসেললীগের সভাপতি সাইফুল ইসলামসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮টি দলে বিভক্ত হয়ে“’৭৫’ হত্যাকা-ের কারণেই যথাসময়ে বাংলাদেশের অর্থনীতির ভীত মজবুত হয়নি” এ বিষয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *