নবাবগঞ্জে ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে বান্দুরা ইউনিয়নের মৃধাকান্দা গ্রামে পুকুরে ভাসমান অজ্ঞাত ৫০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে মৃধাকান্দা গ্রামের সেকান্দারের বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, বাড়ির লোকজন সকাল সাড়ে ৮টার দিকে পুকুরপাড়ে কাজ করতে গেলে লাশ দেখতে পেয়ে পুলিশে জানান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরের দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *