দোহারে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার দোহার উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে এ শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোহার উপজেলার দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জানানো হয়- দোহার উপজেলার ৩৭টি স্কুলের মধ্যে থেকে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে একলাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, যারা বিদেশে থাকেন, তারা তাদের রেমিট্যান্স দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের দেশ আজ তাদের জন্যই অর্থনৈতিকভাবে এতো শক্তিশালী হয়েছে। আমরা দেশকে দুর্নীতি মুক্ত করতে পারলেই বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের আশা পূরণ হবে। আমাদের সবাইকে দেশকে ভালোবাসতে হবে, সেই জন্য সকলকে দুর্নীতি মুক্ত থাকতে হবে। আইন করে দুর্নীতি দমন করা যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম, সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, এম এ কাশেম, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সরুজ, নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *