দোহারে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলজিএসপি-৩ এর আওতায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঝনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *